Header Ads

কবির জন্মদিনের কবিতা

জন্মদিনের কবিতা 


বয়স যখন ২২ 

দুষ্টুমিতে ভরা ছিলাম
কথায় কথায় বাজি,
ছিলাম এতদিন, আজও আছি
নৌকা ছাড়াই মাঝি ।


কল্পনার রং দিয়ে
ইচ্ছা মতো সাজি,
'কবি বলেই কবিতা, আর
এটা আমার কাজ-ই ।


ক্ষণিক সময় 'ধীর' ছিলাম
দীর্ঘ সময় পাজি,
এমনি করেই ২২ বছর
পুর্ণ হলো আজি ।

- (ডিসেম্বর ২০১২)

বয়স যখন ২৩ 

ওমা! তেইশ বছর হলো?
এইতো সেদিন “গ্রীন লীফ” স্কুলেতে
ওয়ান-এ ভর্তি হতে গেলাম, ভর্তি করল টু-তে
আরে!!
আমি আসছি শুনেই এরশাদ(১৯৯০) পদত্যাগ করলো।


উপরওয়ালা! আমার মাথায় জ্ঞানের বাত্তি জ্বেলো
ওই জিনিসটার চলছে বড়ই অভাব
আর একটু পাল্টে দিও স্বভাব,
গত বছরটা প্লাস-মাইনাসেই গেলো!!


কিছু আশা মনে আছে, ছিলো।
মানুষের কাজে লাগি যেন আমি সদা,
হতে চাইনা কুমড়া কিংবা দা,
আর অসৎ হতে চাইনা এক তিলও।


আর হ্যাঁ, মাঝে মধ্যে জানাবো হাই-হ্যালো!
আমাকে তোমার রাস্তায় নিয়ো খোদা,
যেমন ভালো ছিলাম আমি একদা;
আমার দিকে কৃপার দৃষ্টি মেলো!


এদিকে চাকরিও দুই বছর হতে চলল
কত রঙের দায়িত্ব আর কাজ,
হ্যাঁ, কবি নতুন বছরে পা দিল আজ।
বলি Dear Parents ! চোখ দুইটা খোলো!

- (ডিসেম্বর ২০১৩)


বয়স যখন ২৫ 

২৫ আজ ২৫, এখনো রানিং হার্টবিট
কোনমতে দিন যাচ্ছে চলে
ভবনা চিন্তা নেই বলে, ২৫ আজ ২৫।

২৫ মানে ২৫, হ্যাঁ! ডাবল হওয়া উচিত
সরব, কাঁচা ব্যাচেলর বলে
আজো হয়ে আছি “মায়ের ছেলে”, ২৫ মানে ২৫।

২৫ এক্কে ২৫, জীবন মানেই পাটিগণিত
রোজ ৯টা ৬টা অফিস গেলে
মাসের শেষে পয়সা মেলে, ২৫ এক্কে ২৫।

২৫ শালার ২৫, ওরা হারলেই, আমার জিত
আটকে দুচোখ মোবাইলে
সময় নষ্ট গেইম খেলে, ২৫ শালার ২৫।

২৫ এই ২৫, দেওয়ালে ঠেকে গেছে পিঠ
হয়ে গেলাম কেনো আলসে?
পড়ে গেলাম এ কোন লসে! , ২৫ এই ২৫।

২৫ তাই ২৫, শিখেছি এ লিটল বিট
ভুলি যদিও চৌকাঠ পেরোলে
বুদ্ধির বাত্তি নেভে আর জ্বলে, ২৫ তাই ২৫।

২৫ মানে ছাই, কারনটা বয়সজনিত
বছর ঘুরে বার্থডে এলে
কি ছাই হবে কেক না খেলে? ২৫ মানে ২৫।

- (ডিসেম্বর ২০১৫)


বয়স যখন ২৬ 

দিনগুলি সব দিনকে দিনেক ধূসর হচ্ছে সবই
শোন বলি মন, নতুন রঙে স্বপ্ন গুলো আঁকিস।
আর ছোটোটি নেই বুঝি তুই, বয়স হলো ছাব্বিশ!

যা দেখেছি, যা শিখেছি স্বদেশ ঘুরেফিরে
যা গিয়েছে বেশ হয়েছে, ফের তুই একটু ভাবিস
আর ছোটোটি নেই বুঝি তুই, বয়স হলো ছাব্বিশ!

ইচ্ছে মতন দিচ্ছে সবই উপরওয়ালা সহায়
ঐ আড়ালে মন হারালে গরম চায়ের কাপ দিস
আর ছোটোটি নেই বুঝি তুই, বয়স হলো ছাব্বিশ!

আবার অনেক ভাবার আছে, করার অনেক কিছু
ক্ষয় দেখে আর ভয় না করে, মনোবল তুই রাখিস
আর ছোটোটি নেই বুঝি তুই, বয়স হলো ছাব্বিশ!

মূল কথাটা, ভুল করাটা আমার যেন স্বভাব
বাড়লে বেশী পারলে হেসে সবাই একটু মাফ দিস
আর ছোটোটি নেই রে আমি, বয়স হলো ছাব্বিশ!

বালিকা, তুই সাহস করে এবার প্রেমে ঝাঁপ দিস
কালকে দেবো গাল বাড়িয়ে, একটু ঠোঁটের ছাপ দিস
আর ছোটোটি নেই রে আমি, বয়স হলো ছাব্বিশ!

- (ডিসেম্বর ২০১৬)


বয়স যখন ২৭ 

তেঁতো কথা, মিষ্টি স্বাদের
এক-দু ফোঁটা সুবাসে!
খামখেয়ালী জীবন শালা
সময় গেলো উল্লাসে!

সোনার অতীত আমায় দেখে
দূর থেকে মুচকি হাসে,
এক জনমের আরেক জনম
হঠাৎ পেলাম মার্চ মাসে।

দেখতে দেখতে ছেলেবেলা
উড়ে গেলো বাতাসে।
দিন ফুরানোর গল্পে বয়স
ঠেকলো এসে সাতাশে।

- (ডিসেম্বর ২০১৭)


বয়স যখন ২৮ 

কিচ্ছু লেখা পাচ্ছিনা যে, কাজ করে না মাথায়
বাপ-মা ছেড়ে, দেশটা ছেড়ে এসেছি আজ কোথায়!
এতো বছর পার করেছি বাংলার কোল জুড়ে
ভাগ্যক্রমে বাংলাদেশের সকল জেলা ঘুরে।
জাপান দেশে এসেই ঠান্ডা চা পান করেছি
কমোডে ছিল গরম পানি দৌড়ে সরেছি।

এ কয়দিনে হাজার পদের খাবার পেটে ভরে
আপন করতে চাইছি ভাষা ভাসা ভাসা করে।
আঠাস বছরে হয়ে গেলো জন্ম পৃথিবীতে
সবার কাছে প্রার্থনা আজ দোয়া-ক্ষমা নিতে।

- (ডিসেম্বর ২০১৮)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.