৩য় বছর
যখন আমাদের বিয়ের ২৫ মাস
ফেউ যেনো সেই লেগেই আছে
বিয়ে শাদীর পর থেকে
কেউ জ্বালায় এই বউটাকে আর
কেউ বা জ্বলে বর দেখে।
আমরা ওসব পাত্তা দিলে (নিন্দুকের)
দেওয়ালে যাবে পিঠ ঠেকে,
ছাই দিয়ে ভাই পাকালে দড়ি
আদৌও কি ঠিক টেকে!?
সুখে থাকার ঘরটাই আছি
ভালবাসার রঙ মেখে,
পঁচিশটা মাস কাটিয়ে দিলাম
ফেউয়ের দেওয়া নুন চেখে।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২৬ মাস
দূর প্রবাসে সময় সুযোগ একদমই আর পাইনা
সেই কারণেই বিবি বোধহয় আর ধরেনা বায়না।
এটা ওটা সেটা গেছে দূর ঠিকানায় মিলে
অপেক্ষার এই তিক্ত প্রহর গুনে তিলে তিলে।
নতুন ফ্রেমে পুরনো দু'জন, রবো পাশে পাশে
এই আশাতেই বুক বেঁধেছি "বিয়ের ছাব্বিস মাসে"।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২৭ মাস
দূরত্বটার গুরুত্ব আজ
বুঝছি হাড়ে হাড়ে
মন শুধু চাই তোমার কাছে
যেতে বারে বারে।
সাতাশ মাসের ৭/৮ মাসই
তোমায় ছেড়ে দূরে
তাইতো বোধহয় ইচ্ছে করে
যায় ছুটে যাই উড়ে।
আর কটা দিন থাকো নাহয়
একটু সবুর করে
একসাথে যে থাকব মোরা
এই হাতে হাত ধরে!
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২৮ মাস
গত মাসেও RJ Tina আর জেতেনি
ব্রাজিল ঠিকই কাপ নিয়েছে ভাব নিওনা,
পেপসি মোজো নাইবা খোঁজো, যা খুশী খাও
সেভেন আপের বোতল ধরে চাপ দিওনা।
জিতি হারি যতই করি আহাজারি
দিন শেষে ভাই বউ ছাড়া তাই কেউ প্রিয় না,
লজ্জা শরম রেখে বরং বউকে হাসাই
আমার চোখে আমরা দুজন Sherk Fiona!
বউয়ের কথায় মুগ্ধ হবে দগ্ধ হলেও
বিয়ের টিকা বড় টিকা, পোলিও না
ঠাস করে আজ আটাশটা মাস কেটে গেল
জীবিতরা দাঁতগুলো আর কেলিয়েও না ।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২৯ মাস
Woh jo Tum dekhte ho roj
Hum dono ki tasveer e
Aisa naseeb hain hamara, Ye likha Tha takdeer e.
Chahe woh Hum dur rahe, kyun?
Ye bhi koi bath hain?
Dil hamara pyar se vara,, ek dono ki sath hi hain.
Shaadi ki shayeri k liye
Hum ne Jagah rakhi hain
Tees mahina hone se serf ek mahina baki hain
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৩০ মাস
আজকে বড় ঘুম পাচ্ছে-লিখব না আজ
উল্টে পাল্টে ঘুরে দেখি
স্মৃতির রঙিন পৃষ্ঠা,
আমরা দুজন খুব আছি বেশ-
ভাবনা ছাড়াই কেটে গেল
বিয়ের মাস ত্রিশটা ।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৩১ মাস
কতবার বলেছি তা ঠিক নেই
বিধাতা দিয়েছে সংসার
রতনে রতন যেন মিলেছে
বর-বউ জুড়ি মেলা ভার।
উপমারও উপরে সে রয়েছে
পাগলের ন্যায় ভালবেসে যাই
রিপোর্ট তো বরাবরই আচ্ছা
শাহজাহান আমি-ভবন নাই।
যখন আমাদের বিয়ের ৩২ মাস
৩২ টা দাঁত বের করে চলে গেল বিয়ের ৩২ মাস।
*ছবিতে দাঁত দেখানো যায়নি বলে দুঃখিত
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৩৩ মাস
বিবাহের সময় হলো
টেনেটুনে তেত্রিশ মাস।
লেটার মার্কস অনেক দূরে
কেবল হলো পাস।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৩৪ মাস
বসন্তের একটা আলাদা রকম গন্ধ আছে।
এই গন্ধ বিমোহিত করে, প্রেমে পড়তে বলে।
হালকা বাতাস মাখা স্নিগ্ধ সকালে শ্বাস নিলেই ভরে যায় পেট।
তবু মিটে যায় না কেন শত বছরের পুরনো তোমাকে না দেখার ক্ষুধা?
যখন আমাদের বিয়ের ৩৫ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৩৬ মাস
--------------------------------------------------------------
সাধ আছে মোর স্বপ্ন দেখার, সাধ্যের কথা ভাবে কে?
তুমি ছাড়া জমিদারি, মজা করে খাবে কে?
কোটি কোটি টাকা ওড়াই, ঘুম যে সোনার বালিশে
সোনা বাঁধা সব আসবাবে, সোনা ঐ নেইল পলিশে।
অলস বিকেল সন্ধ্যার আগে আসি প্রাইভেট জেট ট্যুরে
ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া বেড়াই কেবল ঘুরে।
ইলনের সাথে কথা হয় রোজ চাঁদে কিনবো বাড়ি
তার চেয়ে বেশী টাকা আমার আছে যে কাড়ি কাড়ি।
রকেট কেনার বায়না দিলাম, পকেট এখনো ভরা
থাকবো এবার চাঁদের দেশে, ছেড়ে দেবো এই ধরা।
চেকটা সাইন করবো হঠাৎ কলমে নেই তো কালি,
মহাশূন্যে কি চলেই গেলাম, শূন্য লাগে খালি?
কলম নিয়ে উঁচুতে ধরি, দিলাম খানিক ঝাড়া
এইবার যদি বেরোয় কালি কাজ হবে বুঝি সারা।
ঘুম ভেঙে উঠে দেখি, তুমি আমার কলার ধরে।
চিৎকারে রেগে বললে "কেনো মারলে এমন করে?"
আমি তো কালির জন্য কেবল, কলমটা ঝেড়েছি,
এরই ভেতরে কীভাবে, তোমার পিঠে মেরেছি!
তাহলে বোধহয় ঘুমের ভেতর স্বপ্নেতে নাক ডেকে
টাকা কড়ি সোনা দানার চিত্র দিয়েছি একে।
তিনটি বছর বিয়ে হলো আজ, তুমি আকাশের চাঁদ
আমার কাছে সবচেয়ে দামি, সোনা তুমি নিখাদ।


কোন মন্তব্য নেই