Header Ads

৫ম বছর

যখন আমাদের বিয়ের ৪৯ মাস
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫০ মাস

লেখালেখি আসেনা, হাতে ধরা মরিচা
জীবন কি শুধুই অভ্যাসের ?
ঠোকাঠুকি করে চলে আমাদের সংসার
তালি দেয় প্রতিবেশী পাশের! 👏

বিবি নিয়ে দিব্যি বসে নদীর এপারে
রাঁধে বিবি মাংশ মুরগী বা হাঁসের 🍗
ওপারের সিঙ্গেল হয়োনা গো মিংগেল!
সংসারে বলদ আমি শুধু হাল চাষের। 🐮

এই লেখা ক্লান্তির, এই লেখা শংকার
তবু এই লেখা আমাদের খুশি উল্লাসের, 😄
আমি সাজি সং আর বুঝি না এ সংসার 🤡
এই লেখা বিবাহের ৫০ মাসের।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫১ মাস

হাতটা কেমন জানি শুষ্ক, ফেটে প্রায় চৌচির
এই হাতে আসে নাকো লেখা আর
অন্তরটা কেমন জানি উদাসীন, অবিচল
কতদিন মেলেনি যে দেখা তার।

নিছক আনাগোনা বারান্দা ঘিরে আজ
খুঁজে ফিরি এদিকে ওদিকটায়!
কান পেতে আছি যেন এই তুমি এলে
বুক ভরা তেষ্টা, তীব্র প্রতীক্ষায়।

স্মার্টফোনে বলেছিলে তুমি আজ আসবে
বেলা হলো নেই কোন নিস্বন
রুক্ষদিনের শেষ কবে হবে সে আশায়
মন চায় তোমাকেই যে ভীষণ!

অতঃপর এলে তুমি বিনা কোলাহলে
প্রকৃতি তোমায় পেয়ে তুষ্ট
তোমাতে মেলাতে হাত বাড়িয়েছি দেখো
তুমিই পূরক, তুমি পুষ্ট!

তুমি এলে ভেজে ডানা, ভেসে যায় মন
হাতে আসে লেখা, কবি-সৃষ্টি
তোমায় সাজাবো বলে এতো আয়োজন
এ যে প্রতীক্ষার এক বেলা বৃষ্টি।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫২ মাস

ধরণী আছে থমকে আজ
ভীষণ মহামারি
ওরে চোখ খুললেই, কান পাতলেই
মৃত্যুর আহাজারি!

শোক সংবাদও শুনতে শুনতে
অনুভূতি-ভোঁতা
মন খারাপ আর হয়না তেমন
শুনলে তা অতটা !

ফি-মাসের এই পদ্য পংক্তি
রাখতে গিয়ে ধরে
সংসার চলে বাহান্ন মাস
লিখলাম দেরি করে!
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫৩ মাস
বিদেশ বিভূঁই স্বজাতি হীন, দুজন মিলেই একলা রঙিন
যায় কেটে রাত- যায় কেটে দিন, কবে যাব দেশ পানে?
টোনাটুনির সংসারে মোর, নিত্য শুঁকে পুরান কাপড়
আমরা যে হই স্মৃতিকাতর! প্রবাসীরাই বেশ জানে।

স্বজন ছেড়ে দূর প্রবাসে, কজন আছে কীসের আশে?
তাও ভাল বউ ছিল পাশে, খানিক পূর্ণ ধরাটা!
তাই বিবিকে সঙ্গে নিয়ে, আশার আলোয় মন রাঙিয়ে
তিপান্ন মাস হলো বিয়ে, লিখছি বসে ছড়াটা!
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫৪ মাস
বিয়ে করে ইয়ে মানে ঢঙে আর বাঁচি না
জনগণ হয়ে রই বউ যেনো হাসিনা।
কত শত গান আর হাজারো সে গল্পে
সে কী প্রেম ভরা মন মানে না'ক অল্পে!

বাজারের ব্যাগ টেনে, সংসারী অবিকল
খানা পিনা টনটাইট, ভুঁড়ি হলো ফুটবল!
চুয়ান্ন মাস তাই আবারো অকবিতা
আমি যেন রাজ্জাক, তুমি মোর ববিতা!
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫৫ মাস

কিনে দেব গয়না শাড়ী, কিনে দেব হীরা
কিনে দেব যা চাও সব, দিওনা তবু পীড়া!
ঘ্যানর ঘ্যানর প্যান প্যানা প্যান, কান্না যতই করো
আস্ত হীরার টুকরা নিয়ে সারাটা দিন ঘোরো!

এমন জামাই জগৎ জুড়ে জুড়ি মেলা ভার
তোমার জন্য জীবনখানাই করলো যে উজাড়
পঞ্চান্নটা মাস কেটেছে কান্না হাসির ছলে
ভুলে যাও সব লোকের কথা, লোকে কিইনা বলে!
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫৬ মাস

এ মাস গেলো!             ও মাস গেলো
লিখছি বারো মাস|
কাজের হ্যালো             তোমায় পেলো
আর নেই অবকাশ।
তোমায় পাওয়া মুশকিল এখন
ফোন আসেনা যখন তখন
সময় আবার মিলবে কখন
নীরব অভিলাষ |
এ মাস গেলো!             ও মাস এলো
নোনতা এ প্রবাস!

বাসায় ফিরে             তোমায় ঘিরে
কত্তো খুশির নাচ
আজকে চিড়ে             কালকে ক্ষীরে
পরশু ভাজা মাছ !
সেই তুমি আজ ব্যাস্ত কাজে
আমার সময় কাটছে না যে
মনে দুঃখের বাদ্য বাজে
মুখ হয়েছে পাঁচ !
ভাতটা রেঁধে             কোমর বেঁধে
মুছি জাল্‌না কাঁচ।

হাসবে সবে             হোক যা হবে
বুক ভরা বিশ্বাস!
আবার কবে             সময় হবে
কল্পনা বিলাস।
ভাবছে লোকে বকছে কী যে!
ঢোল পেটাচ্ছি নিজে নিজে
আনন্দে চোখ আসছে ভিজে
একাকী উল্লাস!
লেখা লেখির             দেখাদেখির
বিয়ে ছাপান্ন মাস।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫৭ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৫৮ মাস
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৫৯ মাস

এ ধরার ধারা বোঝা কেন এতো মুশকিল
করোনার করঘাতে তাল হয়ে গেলো তিল।
বাড়ি বাড়ি করে ফিরি ফেরা হলো না
বিশ্ববিধাতা প্রভু মুখ তুমি তোলো না।
শৈশবে-কৈশরে ভরা এক জেলা আমার
কুষ্টিয়ার তুষ্টি আর এ জগতে মেলা ভার।
শ্বশুরালয়ের স্মৃতি 'মীর বাড়ি' ভরে আজ
নেই শুনি বাড়ি সেই, অবেলাতে এলো সাঁঝ ।
সে, স্মৃতিগুলো ছিল যা; করতো খুব উৎপাত
টোকিওর তুষারে ভিজে গলে কুপোকাত ।
বেশী ভাল নেই প্রতিবেশীরা সে চিন্তায়
আমাদেরও আসে পালাজ্বর কোন দিনটায়।
শত শঙ্কাতে মিছে হাসি নিয়ে একরাশ
বিবি ঘরে এলো আজ হলো ঊনষাট মাস।
চলবে...
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৬০ মাস
--------------------------------------------------------------

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.