১ম বছর
বিয়ের মতন একটা পবিত্র সম্পর্ক রক্ষা করা এবং সম্পর্কের সুস্থতা বজায় রাখা একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটাকে মনোযোগ দিয়ে করার জন্য প্রতি মাসেই আমি বিবি নিয়ে একটা করে কবিতা লিখি।
যখন আমাদের বিয়ের ১ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৩ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৪ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৫ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৬ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৭ মাস
আমাদের সাত মাস
হাসি খুশি রাগ ঝাল
মিলেমিশে একাকার
সে আমার, আমি তার
অভিমানে ফুলে গাল
আমাদের সাত মাস।
আমাদের সাত মাস।
আসি যাই আজ কাল
সাত মাস হলো পার
"ভালোবাসি" বারবার
এ যে এক মায়াজাল
আমাদের সাত মাস।
যখন আমাদের বিয়ের ৮ মাস
হেমন্তটা কেমন যেন
নভেম্বরেই শীত পড়ে
বাড়ির পথের গাড়ি কেন
এতো শত লেট করে!
আট মাস হল বিয়ে, দেখে
নিজেই নিজের ঢোল পেটাই
আমার শশুরবাড়ি রেখে
বউয়ের শশুরবাড়ি যাই!
যখন আমাদের বিয়ের ৯ মাস
এই যেনো সেই দিনে হুটহাট করে
বিয়ের পিঁড়িতে বসে বেশ মনে পড়ে।
যতবার চোখ রাখি তিস্তায় চড়ে
চারিপাশে বাড়িঘর দেখি যায় সরে,
তেমনি ঘড়ির কাঁটা ঝড়োবেগে উড়ে
মার্চ থেকে মে-জুন আজ ডিসেম্বরে।
কেটে গেলো নয় মাস নয়-ছয় করে
দোয়া চাই, আজীবন রাখি যেনো ধরে ।
যখন আমাদের বিয়ের ১০ মাস
এক দিন দুই দিন তিন দিন পরে
মাসে মাস লিখেছে কে কোন আমলে?
এক টিক্ দুই টিক্ তিন টিক্ স্বরে
সময় নাম লেখালো স্মৃতিদের দলে!
এক স্বর দুই স্বর তিন স্বর ধরে
শত শত নিন্দুক কত কিই বলে!
এক মাস দুই মাস তিন মাস করে
চোখের পলকে গেলো দশ মাস চলে।
যখন আমাদের বিয়ের ১১ মাস
নিচে সাক্ষী জমিন আর উপরে নীল আকাশ
তোমায় দেখেই মুখে ফোটে হাসি যে একরাশ!
অটুট হাসিই থাকবে মুখে! কি ফেল! কি পাশ!
হালে পানি না পেলেও, হাড়েতে বাতাস।
বেড়ে গেছে শ্রদ্ধাবোধ, বেড়েছে বিশ্বাস,
পূর্ণ হলো বিবাহের এগারতম মাস।
যখন আমাদের বিয়ের ১২ মাস
মনে তোমার ঠাঁয় পেয়েছি, আমার মনে তোমার বাস
হেসে খেলে কেটে গেলো সুখ দুঃখের ১২ মাস

কোন মন্তব্য নেই