Header Ads

৬ষ্ঠ বছর

    
    যখন আমাদের বিয়ের ৬১ মাস

সারা বাংলার পথ পেরিয়ে,
তিস্তায় উঠে শহর ফেলে পিছে
তাহার সনে দেখা হবার গল্প নয়তো মিছে
মা বাবা আর চাচা গেলো
দাদার বউয়ের ভাইও এলো
ঘটা করে মনটা আমার সুন্দরী বউ পেলো

সেই থেকে সে আমার হলো
আমি হলাম তার খুব প্রিয়
আমায় ভীষণ সহ্য করে, ভালবাসা দিও
বেসুর যদি গাইতে থাকি
এটা ওটা চাইতে থাকি
পাশে থেকো যেমন থাকে পাশের কাকা-কাকী।

গোঁজামিলের এ সংসারে
স্বামী আসামী নির্বিচারে
শাসন, ভাষণ হজম করি নিত্য ব্যাপক হারে ।
কখনো ঝড় বন্য আসে
রোদ খরা আর জলোচ্ছ্বাসে
বিয়ের বয়স ঠেকল এসে পাঁচ বছর এক মাসে

--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৬২ মাস

অবশেষে করোনার করাঘাতে সাড়া দিয়ে
সেরেসুরে উঠলাম যে আবার,
আল্লাহর রহমতে, বরকতে বেঁচেছি
উছিলায় ছিল দোয়া যে সবার।

মা বাবার দোয়াতে, বিবিটার সেবাতে
আরোগ্য আমি, জ্বর কাশি হীন,
সুখে দুঃখে থেকো পাশে রুটি কিংবা ভাতে
সবে আজ আঠারোশ সাতাশি দিন।

--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৬৩ মাস

Bahubali সিনেমার মনোহারি যে
জাপানী ভাষায় সে Kawaii
কোক স্টুডিওর বেলুচি Kana Yaari
Aloha Aloha Hawaii

তিন বিবি, চার বিবি স্বপ্নে বিভোর তবে
ঘুম ভেঙে দেখি আমি গোলাম
আমাকে সহ্য করো ওহে ও রাণী
টেক্কার আশে রাজা না হলাম।

যুগে যুগে সয়ে যাও, বয়ে যাও তুমি
ওগো রমণী, ও মোর বিবি,
৬৩ মাস ধরে স্বামী হয়ে আছি
আরো হতে চাই দীর্ঘজীবি।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৬৪ মাস

গরমের চোটে,         ছাদে খই ফোটে
টিকতে পারি না হায়!
মাথা ভরা চুল,         হয়ে গেছে ভুল
এ পালা ভীষণ দায়।

শ্যাম্পু সাবান,         কয়েক দোকান
খেয়ে দিল যেই কেশে
সেই টাকাতে,         কাল ঢাকাতে
থাকতাম রাজা বেশে।

বিবি মেনে নেয়,         মাথা ঘষে দেয়
আমি হয়ে যাই খুশি
সে রেঁধে দিলে,         সবই নিই গিলে
সুজি কিংবা ভুষি।


সকলে তোমরা,         বলো যে আমরা
ছবি দেই ঘনঘন
দিবস-রাত্র,         একটি মাত্র
বিবি তাই দি যাতন।

সারামাস ধরে,         এটাসেটা করে
এলে আজকের দিনটা
মনে পড়ে যায়,         গেছে সে সময়
নাচে মন তাধিন তা!

আনন্দে তাই,         বলি শোন ভাই
খুশি মনে লিখি যা তা,
তিন কুড়ি চার,         মাস হলো পার
শুকরিয়া ও বিধাতা!

--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৬৫ মাস

বিশটা দিনের স্বপ্ন নিয়ে এবার গিয়ে দেশে
বুকটা খালি রয়েই গেলো, মাথা ভর্তি কেশে
ধরা-অধরার জিন্দেগী; কত্ত চোখের জলে
ভাসিয়ে দিল মা আবার আসি যখন চলে।

স্বজন কজন মিললে পরেও সময় মিলে না যে
সময় দেশে মূল্যহীন আর সিস্টেমও সব বাজে।
রাস্তা সকল খেলো সময়, আমি খেলাম ধুলা
সুখের খোঁজে স্বদেশ ভ্রমণ, সুখ যে গাধার মুলা।

জাপান ফিরে আজ সতেরো, লেখালেখির ক্ষণে
ভিন্ন আলাপ হলো কিছু, নেহাৎই আনমনে।
মাসপূর্তির লেখাতে তাই, আবারো যাচ্ছি ফিরে
ধৈর্য্যহারা হবেন না প্লিজ, একটু পড়ুন ধীরে।

গরীব হলে বউ চেনা যায়, অসুখ হলে স্বামী
প্রতিবার পাশ হয় যে বিবি, ফেল করে যাই আমি।
জাপান ফিরে খালি লাগে, শুন্য লাগে সবই
পারিশা আজ বাংলাদেশে, জাপানদেশে কবি

রান্না বান্না করবে বা কে? তেল দেবে কে চুলে?
নৌকা নিয়ে ফিরবে কবে? বসে আছি কূলে।
'মার্সেলো ভাই' ডাকতো লোকে, এখন ডাকে 'কাকা'
আবার শুরু প্রতীক্ষা আর পথপানে চেয়ে থাকা ।

বিয়ে করে ইয়ে মানে কাটছে সবই ভালো
বউটা শুধু দূরে গেলে মুখ হয়ে যায় কালো।
প্যানপ্যানিয়ে কাটছে জীবন গলি ও পট্টিতে
আজ বিয়ের বয়স পূর্ণ হলো মাস পঁয়ষট্টিতে।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৬৬ মাস

প্রেয়সী ও সজনী
কত দিন রজনী 
কেটে গেলো মাথা রেখে কাঁধে;
সোম থেকে শনি
দিন গোনাগুনি 
করি সাধ্যের ভেতরে যা সাধে!

জীবন জি-বাংলা
ধুই প্লেট গামলা
কাটি মাছ-মুরগী, সে রাঁধে;
সংসার দুজনের
সুর ও গুঞ্জনের
সে-ই টানে চুল, যে বাঁধে!

কেরামতি চলে না
বিবি কথা বলে না
ঘোরাঘুরি করলে অবাধে;
এ জগৎ বিবিময়
মাস হলো ছয় ছয়
সুখ-দুখ বাটি আধে আধে!
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৬৭ মাস
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৬৮ মাস
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৬৯ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৭০ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৭১ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৭২ মাস

ধরলো যে এক নতুন রোগে, নাম খানা "কুশামি" 
শত হাঁচি ঝড়ো বেগে, কাহিল হলাম আমি
জাপান যবে গোলাপ সাজে,  সাকুরাময় আবেশ
পরাগরেণু ফুলের মাঝে, আমি হয়ে যাই শেষ।
জন্মদিনও এই মাসেতে, এক ঢিলে দুই পাখি
মার্চ কাটে মোর এই সুখেতে, তবুও হয় ফাঁকি! 
বিবাহিত হয়ে আছি, সুখীদের দলেতে
শুধু বিবির কথায় নাচি, দিনে তিনবার খেতে। 

মশকরা ছাড়া কবি যে, নই আমি সেই জনা
বউকে জ্বালাই জ্বলি নিজে, প্রতিদিন নেই গোনা।
সনেট-ফনেট বুঝিনা গো, ভালবেসেই লেখি 
হাসি দিও যতই রাগো, স্বপ্নে তোমায় দেখি। 
বিয়ের বছর এমনি ক্ষণে, পূর্ণ হলো ছয়ে
দুজন সাজি বর ও কনে, সময় অসময়ে। 
(Sonet Type)
--------------------------------------------------------------

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.