কুড়িয়ে পাওয়া অকবিতা
কুড়িয়ে পাওয়া অকবিতা বা আমার সমগ্র কবিতা
বগুড়া
-নভেম্বর ৬, ২০১৬
ঘুরি-ফিরি দই খাই!
'চারমাথা', 'সাতমাথা'
'মাটি ডালি' একটাই
'নুনগোলা', 'বড়গলা'
আমাদের তুলনায়
'গাবতলী', 'বনানী'
সব আছে বগুড়ায়!
কুড়িগ্রাম
-নভেম্বর ১, ২০১৬
নাকখানি টেনে টেনে দিনশেষে কুড়িগ্রাম-নভেম্বর ১, ২০১৬
ঠান্ডায় যেন জমে যাচ্ছি,
ব্রহ্মপুত্রের 'বাগর' মাছ চল্লিশ কিলোগ্রাম
রাধুনী'তে আজ তা-ই খাচ্ছি।
ব্যাগখানি টেনে টেনে করি যেন সংগ্রাম
কাঁধটিতে ব্যাথা টের পাচ্ছি,
ফ্যান ছাড়া ঝরে ঘাম, নাকে পানি ড্রাম ড্রাম
এই বুঝি ফের পেলো হাঁচ্চি!
বরগুনা
-অক্টোবর ৭, ২০১৬
-অক্টোবর ৭, ২০১৬
আজকাল দক্ষিণে বেশ আনাগোনা
মন-পেট ভরে থাকে ইলিশ ভুনায়,
ওই মেয়ে! পান- রাঙা ঠোঁটের কোণা
কনে বেশে নাও মোরে বরগুনায়।
মন-পেট ভরে থাকে ইলিশ ভুনায়,
ওই মেয়ে! পান- রাঙা ঠোঁটের কোণা
কনে বেশে নাও মোরে বরগুনায়।
শেরপুর
-ফেব্রুয়ারি ১৭, ২০১৮
-ফেব্রুয়ারি ১৭, ২০১৮
দিন প্রায় পনেরো ঢাকা ছেড়ে দূরে
একটানা রাস্তায় রাত আর দুপুরে।ঝগড়ার চর আর ভাতশালা ঘুরে
ভাত খেয়ে মুখে দিই মিষ্টি পুরে।
মিষ্টির কি আকার! বালিশের উপরে!
বউ বলে, "রোজ রোজ কি শেরপুরে?"
অবশেষে এ জেলার কাজ শেষ করে
দেই দৌড়; এই দেখো যায় বেলা গড়ে।
ভাড়া খেটে তাড়াতাড়ি মন চলে উড়ে
সুর আর শশুরের ঘর জামালপুরে।
কোন মন্তব্য নেই