Header Ads

৪র্থ বছর

 যখন আমাদের বিয়ের ৩৭ মাস

আমাদের এই দূরত্বটা কমছে না, কমছেই না
ঠিক যেন আর আগের মত জমছে না, জমছেই না

আঙুল গুনে দিনগুলো আর কাটছে না, কাটছেই না
মন এখন আর যে যার পথে হাঁটছে না, হাঁটছেই না।

মহামারির শোকে লেখা আসছে না, আসছেই না
আজ ৩৭ মাস কাটল 'মুখ'-টা হাসছে না, হাসছেই না।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৩৮ মাস
বারান্দায় কেবল দুটো চেয়ার বসানোর জায়গা পাওয়া যাবে
হ্যাঁ, হয়তো চায়ের কাপ দুজনে হাতে ধরে রাখলাম
তোমার একাকী সন্ধ্যার 'বিকেলবেলা' হতে আর কতকাল...
আর কতকাল ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকবো-তুমি আসবে বলে
বারান্দাটায় ধুলো জমে আছে যে।
আজ ৩৮,
প্লিজ তোমার চোখের 'বেমানান ৪৫' হবার আগেই এসো।

--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৩৯ মাস
এক বিকেলের প্রতীক্ষায়
যখন তুমি থাকবে আমার পাশে
এই বেলকুনিতে বসবো দুজনে
একদম গাঁ ঘেষে ঘেষে।

তুমি বলবে 'দূরে যাও!'
'ঐ যে দেখো লোকে দেখে হাসে'
বেহায়ার মতো আমি আবারো
'উঁহু' বারান্দা বিলাসে।

এক জীবন সাথে থাকবোই
করোনা ছড়াক'না বাতাসে
আটচল্লিশ হওয়ার আগেই আসবে তো?
যে যার জায়গায়-ঊনচল্লিশ মাসে।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৪০ মাস
আপন ভাল কেই না বোঝে বলো?
ভুলে ভরা এই যে পৃথিবীতে;
করোনা শেষে আনতে যাব, চলো!
হারবে ব্যাধি, আমরা যাব জিতে।

এবার নাহয় হলোই সুরে সুরে
বিবাহের এই চল্লিশতম মাসে,
গান গেয়েছি বসে সেই সুদূরে
মানুষজনে মিটমিটিয়ে হাসে।

হাসুক নাহয় এই সময়ে, হাসুক
করুক লোকে একটু মজা ঠাট্টা
'ঈদ' না হয়ে নতুন 'ইদ' আসুক
কারো মিঠা, কারো চলুক খাট্টা।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৪১ মাস
বউয়ের হাতের কচুর শাকও ভাল,
লোকের হাতের কোর্মা-পোলাও কি রে!
দুই জনেতে ঝগড়া করে শেষে
হেরে যাই মোরা শান্তির খাতিরে।

এমনি করে হাওয়ায় হাওয়ায় উড়ে
বিয়ের বয়স বাড়ছে ধীরে ধীরে,
করোনার এই করুণ পর্ব গেলেই
সুখের সময় আনবো টেনেছিঁড়ে।

নতুন ছবি বাধঁবো রঙিন ফ্রেমে
পাল তুলে নাও ভিড়িয়ে এক তীরে,
আবার নাহয় পড়বো তোমার প্রেমে
দেখিই না কি আছে এ তকদীরে।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৪২ মাস
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৪৩ মাস
সময় তেঁতো রসময়
যায় ভারী অসময়
মন চায় উড়ি উল্লাসে।

আনন্দ? একা নয় !
প্রিয়া বিনে সেকি হয় !
বিয়ের তেঁতাল্লিশ মাসে।
--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৪৪ মাস
বউয়ের জন্য এ বেলা একটা গীত গেয়েছি । 
ফাঁটা গলায় বিদেশি গীতের মাধ্যমে ভালবাসা প্রকাশের চেষ্টা ।
(দেখুন ভিডিওসহ)
--------------------------------------------------------------
 
যখন আমাদের বিয়ের ৪৫ মাস
খুব মজা লেগেছে যখন আজ এক বড়ভাই জিজ্ঞাসা করল "বিয়ে করেছিস কবে?"
আমি দুম করে বলে দিলাম "আজ ৪৫ মাস!"
এবার মনে মনে অংক করে দেখেন কয় বছর হলো! হাঁহাঁ হাঁহাঁ
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৪৬ মাস
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ৪৭ মাস
সাতচল্লিশ মাস হলো আজ
বয়স এ সংসারের
ঘর সাজানো টুকটুকে
এই বিবি অহংকারের।

জামালপুইর‍্যা কন্যা তুমি
আমার বাড়ি কুইষ্টি,
একজনমে এক বিবিতেই
এক পৃথিবীর তুষ্টি।

--------------------------------------------------------------

যখন আমাদের বিয়ের ৪৮ মাস
--------------------------------------------------------------

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.