কানুনের সাথে
ঠায় দাঁড়িয়ে রইলাম খোলা আকাশের নিচে, হা করে।
কিচ্ছুক্ষণ আগেই কথা হচ্ছিল, বয়ে যাচ্ছিল ঠান্ডা বাতাস
আর পচা গোলাপের সুবাস।
মাথার উপরের আকাশটায় জোসনার আভাস।
তারপর হঠাৎ কোথা থেকে যেন ঘণ্টার শব্দ,
চুপচাপ, গুমসুম, চারিদিক হল স্তব্ধ
যেন একটু পরেই বন্ধ হবে কারো দ্বার
ঠিক একে একে ঢং ঢং করল বারো বার।
আমার ও আমাদের ঘড়ির সাথে সময়ের বারোটা বাজলো।
হা করে চেয়ে থাকা আমার শব্দে ঘোর কাটল...
আমি ফিরে আসলাম আমার বিছানায়...
ঘুমের ভেতর স্বপ্ন কতদিন দেখিনাই.........
হ্যাঁ,
আমি আবারো আসব ফিরে, কা কা করে!

কোন মন্তব্য নেই