২য় বছর
যখন আমাদের বিয়ের ১৩ মাস
--------------------------------------------------------------
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ১৪ মাস
ভালোবাসার টেক্কা হাতে
খেলতে বসে তাস,
সাহেব আমি, বিবি তুমি
গোলাম কাটবে ঘাস।
সেসব "লোকের" হাতে আলো
পেছনে দিয়ে বাঁশ,
ভালোই আছি, থাকছি ভালো
মন ভরা উচ্ছ্বাস।
বিয়ের দিনে জড়ো হলো
স্বজন যারা খাস
ব্যান্ড বাজালো প্যান্ডেলে
বন্ধু "চিত্র দাস" ।
কালবোশেখি দিলো সেদিন
পরিষ্কার আকাশ,
খোদার নামে প্রাণটি ভরে
নিলাম দীর্ঘশ্বাস।
নিন্দুকদের দুই গালে
থাপড়িয়ে ঠাসঠাস,
পূর্ণ হলো বিবাহের
চোদ্দতম মাস।
এ সংসারের পরীক্ষাতে
নিত্য করে পাশ
সবার দোয়া-আশীর্বাদে
করবো বসবাস।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ১৫ মাস
রত্ন এনে, যত্ন করে
রেখেছি ঘর ভরে
কান্না হাসি, মান অভিমান
এক সাথে করে।
উপরওয়ালার মর্জিতে তাই
একটু একটু করে,
জীবন যাপন করছি দুজন
(আজ) পনের মাস ধরে।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ১৬ মাস
কিটকিটে-খিটখিটে মেজাজটা ধুর ছাই
এই স্বামী-আসামী, উনি শুধু দেন রায়
আমি ভাল বর আর উনি ভাল বউ তাই,
আমি খাই ভাজা মাছ, উনি দিলে উল্টায়
মনের এই কৌটাতে বউটাকে খুঁজে পাই
বাস-ট্রেন শেষ করে, এবার উঠে নৌকায়,
তিলে তিলে ভালোবাসা জমা রেখে কৌটায়
আমাদের ষোল মাস কেটে গেলো আজ ভাই।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ১৭ মাস
সারাক্ষণ ঠোকাঠুকি চলে সারাদিনটাই
আমি ভোর ছয়টা তো, উনি বেলা তিনটাই।
হাসি দেখে ভরে পেট, মায়া ভরা মুখটাই
বিয়ে হলো মাস সতের, লিখি ফেসবুকটাই।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ১৮মাস
পানির বোতল ভ্যানিটি ব্যাগ
টানতে চাইলে কারো,
ব্যচেলররা দলে দলে
লেজ কাটতে পারো। ;)
নচিকেতার পুরুষ মানুষ
দুই প্রকার, ছাড়ো!
আমার হলে এলার্জি
চুলকানিটা তার-ও। :P
ভালোবাসা বাড়ছে
দিনকে দিনেক আরো,
বিয়ে হলো এইতো!
সবে মাস আঠারো।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ১৯মাস
যতবারই ক্যালেন্ডারে
১৭-টা আসে
ততবারই চোখ দুটোতে
শুভ দিনটা ভাসে।
এক দৌড়ে যাই ফাঁকা মাঠে
শুয়ে পড়ি ঘাসে
উপর দিকে চেয়ে থাকি
বিশাল ঐ আকাশে।
এমন বিশাল কিচ্ছুটি না
মোদের প্রেমের কাছে
কাণ্ড দেখো! ঢং কি দেখো!
লোক বলে যায় পাছে।
বিয়ের বয়স ঠেকলো যে আজ
মাত্র উনিশ মাসে
গোটা জীবন থাকবো শোনো
তোমার পাশে পাশে।
****** *******
এই যে ব্যাটা, নে টাকা নে
আধুলি গুলোও গুনিস
তোরা যাকে কামলা ডাকিস
আমরা ডাকি 'মুনিস'।
নতুন জমি পেলে এবার
বীজ দিবো তুই বুনিস
হালের জন্য চাইনা আর
ইন্ডিয়ান গরু নিস।
মনটাকে তুই শক্ত করে
আমাদের পিছু নিস
আমরা খেলবো ফুটবল;
তুই দাবা-লুডু নিস।
বসে বসে আর যেনো না
লোকের কথা শুনিস?
আমরা আছি পাশেই; বিয়ের
মাস হলো উনিশ।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২০মাস
চুড়ি ফিতা কিনে প্রায়ই তার কাছে যেয়ে
"বুড়ি" বলে ডেকে কান ধরি ক্ষমা চেয়ে,
ভুড়িটা যে বেড়ে গেছে শশুরের খেয়ে
কুড়ি মাস পার হলো নেচে গেয়ে গেয়ে।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২১ মাস
দিন চলে যায়, রাত কেটে যায়
মিষ্টি মিষ্টি রাগে
ভালবাসাবাসি অটুট আছে
ছিল যেমন আগে।
নিন্দুকদের সিন্দুকে তাই
রোজই আগুন লাগে,
এক কুড়ি মাস পার করেছি
ত্রিশটা দিন আগে।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২২ মাস
এই দেশে নেই বন্যা খরা
বুক ভরা মোর শূন্যতায়
বাঙালী বধু, বলে শুধু,
জাপান ভরা 'চাইনা'-'থাই'।
স্মৃতির মলাট ঘুণ খেয়েছে
ময়লা জমে সব পাতায়
ধূসর আকাশ রঙিন ঘুড়ি
এক আমি আর এক লাটাই।
খাতার যে হাল, লিখবো কি আর
বাইশ মাসের হালখাতায়
আমি বসে দূর জাপানে
তুমি বলে কোলকাতায়।
--------------------------------------------------------------
যখন আমাদের বিয়ের ২৩ মাস
চোখের সামনে সময় গেলো
বুঝলাম না এখনো!
ভালবাসার বয়স হলেও
বুড়ো হয়না জেনো।
আজকে বিয়ের তেইশ মাস
বলছি তোমায় শোনো!
ধন্য আমি তোমায় পেয়ে
সন্দেহ নেই কোনো।
--------------------------------------------------------------
২৪ মাসের ভিডিও
কোন মন্তব্য নেই