Header Ads

Moneybag

আমাদের সম্পর্কটা প্রায় এক বসরের মত
অনেক খোঁজাখুঁজি করে পেয়েছিলাম ওকে,
আজ কাঁদছি আমি! আহ! হারাবার শোকে,
সতিই আমার মন আজ বিক্ষত!
ভ্যা! ভ্যা! ভ্যা!

জীবনের প্রথমটা ছিল সর্বস্বের বিনিময়ে
কাছে পেয়ে দিতে পারিনি কিছু, তখন ছিলাম নিঃস্ব,
এবার সব দিয়েছিলাম যা ছিল নিজস্ব,
নিয়ে গেলে সব কিছুই না বলে কয়ে।
ভ্যা! ভ্যা! ভ্যা!

আইডি কার্ড, মোবাইল কার্ড, এটিএম কার্ড সাথে
অফিসের কার্ড, ভিসিটিং কার্ড আর ২টা টিকেট,
হাতড়ে তোমায় খুঁজতে গিয়ে পেলাম শূন্য পকেট,
হারিয়ে গেলে কোথায়? আছো কি কারো হাতে?
ভ্যা! ভ্যা! ভ্যা!

তোমার হতে নিয়ে অনেক করেছি ত্যাগ
যদিও মোটে “একশত” ছিলো মাত্র,
থাকো তুমি আজ থেকে অন্যত্র! 
তুমিই ছিলে আমার একমাত্র প্রিয় মানিব্যাগ!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.