জাপানি গন্ধ
জাপানি গন্ধ
এই গল্পটা লিখবো লিখবো করছি সেই মার্চ থেকে । দেখতে দেখতে এতগুলো মাস পার হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা লেখার সুযোগই হচ্ছে না।
তখন শীতের মাঝামাঝি কিংবা শেষের দিকে আমাদের অফিসে একজন নতুন কলিগ জয়েন করল, বেশ বয়স্ক । উনার কাছে ঘেষতে পারতাম না কারণ উনি কথা বলার সময় মুখ দিয়ে একধরণের অসহ্যকর গ্যাস (বাংলায় বললে, একদম ডাইরেক্ট ভকভক গুয়ের গন্ধ) বের হয়। আমি ভাবতাম লোকটা কি বাদুড় ? পেছনের কাজ কি সামনে দিয়ে করে? এরকম নোংরা চিন্তাও আমার মাথায় এসেছিল । উনি কি সত্যি সত্যি ওটা(?!) খেয়ে এলেন? এটা নিয়েও মাথায় শয়তানি বুদ্ধি এসেছিল। কিছু হাতেগোনা ভদ্রলোক ছাড়া প্রায় সকল জাপানিদের গা দিয়েই এক ধরনের মদের গন্ধ বের হয় বললেই চলে, ওরা খুব একটা গোসল করে না বডি স্প্রে ডিওডোরেন্ট ইত্যাদি দিয়েই শরীরের গন্ধ ঢাকতে চায় যেনো ।
যাই হোক সেই লোকটা খুব ভালো । সবদিক থেকেই ভালো বলে আমার খুব কথা বলতে ইচ্ছা হতো উনার সাথে । কিন্তু কাছে ঘেষতে পারতাম না গন্ধ বের হয় বলে। যাইহোক আরিফ Ariful Islam ভাই টোকিও থেকে কফি পাঠালেন। এই কফি শরীরে বাড়তি এনার্জি দেয়। তো হঠাৎ সেদিন সেই কফি নিয়ে আসলাম অফিসে ।
কাজ করার ফাঁকে একসময় খেয়াল করি সেই অসহনীয় গন্ধটা খুব কাছেই কোথা থেকে আসছে। আশেপাশে খেয়াল করে দেখলাম কোথাও সেই লোকটা নেই, কিন্তু গন্ধটা আছে । আরো একটু ভালো ভাবে খেয়াল করে দেখি যে গন্ধটা আমার মুখ থেকেই বের হচ্ছে । অথচ আমার মুখ থেকে এরকম গন্ধ কখনোই বের হয় না- আমি দুই বেলা ব্রাশ করি । কি খেয়েছি ভাবতেই মাথায় আসলো, একটু আগেই না কফি খেলাম!!!
পরবর্তীতে আমি সেই কফি আবার খেয়ে পরীক্ষা করে দেখলাম। হ্যাঁ, সেই কফি খাওয়ার কারণেই মুখ দিয়ে এরকম পচা গন্ধ বের হচ্ছে ।
এই ঘটনা ঘটার পর থেকে আমি সেই লোকের সামনে আর যেতে পারি না কারণ আমি খুবই লজ্জিত এবং অপমানিত । একটা মানুষ সম্পর্কে বিস্তারিত না জেনে তাকে নিয়ে কত উল্টাপাল্টা চিন্তা করলাম । সেই লোককে নিয়ে এত কিছু উল্টাপাল্টা চিন্তা করলাম! একদিন সাহস করে ভাবলাম তাকে গিয়ে সরি বলি। যেদিন বলতে যাব সেদিন দেখি লোকটা আর আসেনি । শুনলাম উনি আর আসবেনা কখনো। আমার মনের কষ্ট মনেই থেকে গেল। তাকে হয়তো সরি বলতে পারিনি এবং বলার সুযোগ নেই কিন্তু আমি আন্তরিক ভাবেই দুঃখিত, একটা মানুষ সম্পর্কে না জেনে আমি ভুলভাল অনেক কিছু কল্পনা করে নিয়েছিলাম। স্বীকার করছি।

কোন মন্তব্য নেই