ছবিটি ছবির মতো সুন্দর
একদা এক ব্যক্তি একটি পার্কে তাহার বান্ধবী লইয়া বসিয়াছিল । একপর্যায়ে ভালোবাসায় সিক্ত হইয়া বান্ধবীর কাঁধে হাত রাখতেই জনৈক ব্যক্তিবর্গের আবির্ভাব ঘটিল ।
তাহারা সহাস্যে ব্যক্তিটিকে বলিলেন "দাদা এটা পার্ক, দয়া করিয়া ইহাকে বেডরুম কল্পনা করিবেন না"। অতঃপর সেই ব্যক্তি মুখ কাঁচুমাচু করিয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন এবং শিক্ষা করিলেন যে এহেন কার্য হইতে পরবর্তীতে নিজেকে সামলাইতে হইবে।
ঘটনার অনেক বছর পর ছবির মতন এই সুন্দর মনোরম জায়গাটিতে বসিয়া সেই একই ব্যক্তি স্ত্রীর সহিত ফোনালাপে মশগুল ।ঠিক এমনকালে আরেকটি ‘জনৈক ব্যক্তি‘ আসিয়া কহিলেন "দাদা, এটি পার্কিং লট । অনুগ্রহ করিয়া ইহাকে বেডরুম কল্পনা করিবেন না"
*** *** *** *** *** ***
[জাপানের সকল প্রকার যানবাহনেই মোবাইলে কথা বলা নিষেধ। সাইকেল থেকে শুরু করে বাস-ট্রেন সর্বত্রই। আর বিশেষ করে সাইকেল থেকে শুরু করে বিমান যা কিছুই চালান না কেন, এগুলো চালানোর সময়ে মোবাইল ‘চালানো‘ নিষিদ্ধ। হেডফোন লাগিয়ে সাইকেল চালানো নিষিদ্ধ। ছাতা মাথায় দিয়ে সাইকেল চালানো নিষিদ্ধ।
গতকাল শিখলাম যে, এ সকল যানবাহন যেখানে পার্কিং করা হয়-সেই জায়গাতেও কথা বলা নিষিদ্ধ। ]
তবে এই ছবিটি ছবির মতো সুন্দর।

কোন মন্তব্য নেই