Header Ads

ইদ মোবারক




 তখন প্রাইমারি ক্লাস থ্রি/ফোরে এ পড়ি হয়তো ।

আফাজ স্যার ক্লাসে এসে ঈদ নিয়ে লিখে আনতে বললে আমি চটপট লিখে সবার আগে খাতা জমা দিলাম দাঁড়ি কমা ঠিক করে ।

স্যার পিঠ চাপড়ে বললো "ওরে গাধা ঈদ বানান কি  হ্রস্ব ই-দ ?" আমি জ্বিহ্বা কেটে বললাম "স্যার ভুল হয়ে গেছে" ।


আমি ভুল করে 'ঈদ' বানান 'ইদ' লিখেছিলাম। 

পরে এই ভুলটাকে স্যার আমার আব্বুর চোখেও ধরিয়ে দিয়েছিল।

স্কুল ছুটি হলে আব্বু আমার টুটি চেপে ধরে সাইকেলের পেছনে বসিয়ে বাড়ি ফেরার সময় উষ্ণ জ্ঞান দান করে বলেছিল "বাংলা বানান ভালো করে পড়বি কিন্তু কবি" 

সে যুগে আমার মুখে উত্তর সব সময় রেডিই থাকতো।

আমি দুম করে বলে বসলাম "বাংলা বানান আবার পড়া লাগে নাকি আব্বু?" 

মোক্ষম সময়ে আব্বু বলে "সেই কারণেই তো গাধার মতন ‘ঈদ‘ বানানকে ‘হ্রস্ব ই-দ‘ লিখেছিস!"


হ্যালো আফাজ স্যার, হ্যালো আব্বু! মনে দেখুন আজ থেকে বিশ বছর আগে আপনারা আমার বানান ভুল ধরেছিলেন !! 😜 (যদিও আমি চিরকৃতজ্ঞ তার জন্য)🙂

আজ একটা প্রতিশোধমূলক স্ট্যাটাস দেওয়ার সুযোগ করে দিতে বাংলা একাডেমি ‘ঈদ‘ বানানকে  ‘ইদ‘ লিখতে বলছে।

🤣


বিঃদ্রঃ 

1. দীর্ঘ ই ছাড়া হ্রস্ব ই-এর ইদকে আমার বিবস্ত্র লাগে👀

2. এখনো আমার বানান ভুল চোখে পড়লে সেই ঘটনার কথা মনে হয়☺️


🌙 যে যেই ঈদে খুশি তাকে সেই ইদ মোবারক 🌙

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.