Header Ads

একটাই আশ্রয়

একটাই আশ্রয়

- নাসিম আল আওয়াল কবি 



ঐ যে সেদিন বললাম! একটাই আশ্রয়!
যাই করি নাকো আমি, মা আমার "ঠিক" কয়
উলটাপালটা করলেই বলে "পাগল ছেলেটা"
আরো বলে "তুই জিতলেই আমারও হয় জেতা "
মা, তোমার মত আপন আর কেউ কি হয়?
কারন
ঐ যে সেদিন বললাম! একটাই আশ্রয়!
যাই করি নাকো আমি, মা আমার "ঠিক" কয় ।।


তুমি না বলো, আমি দেখলেই তোমার হবে দেখা?
দোয়া নিয়ে তাই তোমার জন্য দেখি এ দেশ একা।
সত্যি মা, আমি ভীতু! তোমাকে হারানোর ভয়!
কারন,
ঐ যে সেদিন বললাম! একটাই আশ্রয়!
যাই করি নাকো আমি, মা আমার "ঠিক" কয়।।


জানি আমার পেট খালি হলে ক্ষিদে পাও তুমি মা
আমার শব্দ শুনলেই তোমার আত্মা ভরে, না?
তোমার কবি, তোমারই আছে, থাকো তুমি নির্ভয়
কারন,
ঐ যে সেদিন বললাম! একটাই আশ্রয়!
যাই করি নাকো আমি, মা আমার "ঠিক" কয়।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.