আমার দাদা জসিম মন্ডল
আমার দাদা জসিম মন্ডল
এক বছর হয়ে গেলো বড় দাদা নেই। দাদার কাছে কল দেওয়া হয়না আর, কথা বলা হয়না আর। তার ভাষণ শোনা হয়না আর।
অথচ তার এই সাবলীল ভাষণ মন কেড়েছে কোটি মানুষের। আমি বাংলাদেশ ঘুরতে যেয়ে যত জায়গাতে দাদার কথা বলেছি তাদের প্রায় সবাই ই তার কথা বলেছিলেন, তার ভাষণের কথা বলেছিল। মনে রেখেছিল তার ভাষণ। বলেছিল জসিম মণ্ডল খুব চমৎকার বক্তব্য দিতেন।
আমার দাদা বড়দাদাকে খুব অনুসরণ করতেন। আমার দাদাকে খুব স্নেহ করতেন বড়দাদা, স্নেহ করতেন আমাকেও। ভয়ংকর সৎ ছিলেন কমরেড জসিম মণ্ডল। এমন সৎ মানুষ এখন আর পাওয়া যায়না।
তাই দাদাদের জন্য দোয়া করি। তাদের সততার পুরস্কার এপারে না পেলেও, পায় যেনো ওপারে।
তাই দাদাদের জন্য দোয়া করি। তাদের সততার পুরস্কার এপারে না পেলেও, পায় যেনো ওপারে।
কোন মন্তব্য নেই