Header Ads

বছর দুয়েকের জাপান



আজকে আমার জাপানে আসার বয়স হলো দুই বছর। গত ২ বছরে সবচেয়ে বেশি যেটা পরিবর্তন হয়েছে সেটা আমার হাতের লেখা আর প্রচুর পরিমাণে চিন্তাভাবনা।
কাগজে-কলমে লেখার সুযোগ তো অনেক আগে থেকেই নেই আর যদিও বা মোবাইলে একটু লিখতাম সেটাও কেন জানি বন্ধ হয়ে গেছে। আমি এখন আগের চেয়ে প্রচুর পরিমাণে অলস হয়েছি।

পৃথিবীর এমন কোন বিষয় বাকি নেই যেটা নিয়ে চিন্তা করতে ইচ্ছা হয়না তবে অনিচ্ছা সত্ত্বেও যে সকল চিন্তা মাথায় আসে যা একরকম দুশ্চিন্তা বলা চলে; সেটা হলো আমার গ্রাম, আমার শহর আর আমার দেশের চিন্তা।

জাপানে আসার পর আমি প্রতিদিনই কোনো না কোনোভাবে জাপানিদের আচার-আচরণ, ব্যবহার, টেকনোলজি, খাবার, সভ্যতা ইত্যাদি দেখে বিস্মিত হই এবং ভাবী এইগুলো নিয়ে আমি লিখব। তবে একটা নিয়ে লেখার কথা ভাবতে ভাবতে আরেকটা ঘটনা সামনে চলে আসে তাই আর কোনটাই লেখা হয়ে ওঠে না।

আমি যখন দেশে ছিলাম তখন বিদেশ থাকা মানুষদের নিয়ে যা ভাবতাম তা একেবারে যা তা! এখন প্রবাসী হয়ে তা বোধগম্য হয়েছে। এ যেন শীতকালের মিষ্টি সূর্যের আলোর মতন। দূর থেকে স্বাদ নিতে খুব মিষ্টি লাগে, কাছে আসলে উত্তাপ টের পাওয়া যায়।

মহান সৃষ্টীকর্তার অনুগ্রহ ছাড়া এতদূর(দূর মানে দূরত্বের কথা বলছি) আসতে পারতাম, এতদিন টিকতে পারতাম না। তাই এখনো সবার প্রিয়পাত্র হয়ে থাকার এক ব্যর্থ চেষ্টা নিয়ে বেঁচে থাকতে চাই সফলভাবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.