দুইটা অসভ্যতার গল্প
ছবির পেছনে দুইটা অসভ্যতার গল্পঃ
গল্প ১ঃ
তো হয়েছে কি, আমি অফিসে দুইটা মেশিন নিয়ে কাজ করি। একটা হলো এক নম্বর আরেকটা দুই নম্বর। যাহোক সেদিন আমি ডেস্কের দিক থেকে মেশিনের দিকে যাচ্ছিলাম, পেছন দিক থেকে বস ডাক দিল এবং বলল নাসিম মেশিন টা চালু করো। আমি পেছন দিকে না ফিরেই মাথার উপর হাত উঠিয়ে আঙ্গুল দেখিয়ে বললাম "এক নম্বর নাকি দুই নম্বর বস?"
বস চেঁচিয়ে বলে উঠলো "দুই নম্বর"।
আমি ভাবলাম, ব্যাটা এত চ্যাঁচালো কেন!? হঠাৎ করেই মাথায় আসলো ব্যাপারটা। মাথার উপরে আমার হাতের দিকে তাকিয়ে খানিকক্ষণ খেয়াল করে দেখলাম আমার ১ নম্বর এবং ২ নম্বর আঙ্গুল দেখানোতে সামান্য ওলট-পালট হয়ে গেছে।
সাধারণত আমরা হাতের আঙ্গুল দিয়ে ১ নম্বর বোঝাতে তর্জনী এবং ২ নম্বর বোঝাতে তর্জনীর সাথে মধ্যাঙ্গুল উঁচিয়ে দেখায়। আমি শুধু ব্যতিক্রমটা করেছি। আমি প্রথমে মধ্যাঙ্গুল এবং পরবর্তীতে তর্জনী উঠিয়ে বসকে ১ এবং ২ নম্বর বোঝানোর চেষ্টা করেছি। (কল্পনায় নিয়ে আসতে পারলেন?)
এরপরে প্রায়ই মিনিট পাঁচেক নিজে নিজেই হেসেছি।

গল্প ২ঃ
ফেব্রুয়ারির শুরু থেকেই অফিসে মাঝে মাঝে বাংলা বলা শুরু করেছিলাম। আর আমার বস প্রচুর আগ্রহ নিয়ে শোনে এবং আত্মস্থ করার চেষ্টা করে। বস একবার আমার মুখে শুনেছে "আমাদের দেশ বাংলাদেশ", এরপর থেকে সে কোন কিছু হলেই সে ওটা বলে আমাকে মনে করিয়ে দেয় যে সে একটি শব্দ শিখেছে। এমনকি আমার বাকী বাঙালী সহকর্মীদের দেখলে ওদের নাম ধরে ডাকে না, ওদেরকে বলে "আমাদের দেশ বাংলাদেশ"।
গত পরশু, আমাদের একটা প্রোডাক্টের ঝুড়ি টেবিলের উপরে তুলতে হচ্ছিল। ওটা সামান্য ভারী তাই আমি আর আমার বস মিলে উপরে উঠাচ্ছি। সাধারনত আমাদের দেশে কি হয়, কোন ভার উত্তোলনের সময় আমরা "ইয়া আলি" বা "হেইয়ো" বলে থাকি। জাপানিজরা "সে নো" বলে থাকে। বস যখন বলল "সে নো" আমি ভাবলাম বস আমাকে বলছে "(Nasim) Say 'No'" তো আমি "No" বলে ধরলাম। বস শুধরে দিয়ে বললো "No" হবে না-এটা হবে "সে নো"। তোমরা কি বলো জিজ্ঞাসা করলে আমি বললাম, আমরা বলি "ইয়া আলি" এবং বস কিন্তু মেমোরিতে সেভ করে নিল। পরে আরেক সময় আবারও একই রকম কাজ যখন ঘুরে এলো তখন দেখি বস "সে নো" না বলে "ইয়া আলি" বলা শুরু করে দিয়েছে। ব্যাপারটা খুব মজা লাগলো আমার কাছে।
আমি সাথে সাথেই তালকানা হয়েই "কাম সারছে" টাইপের একটা বাজে শব্দ বলে ফেললাম। আর আমার বাজে শব্দটাকে বস ধরে নিল। উনি ভাবলেন এটাও বোধহয় ওরকম কোন একটা শব্দ। সে সাথে সাথে বলল "গো মাইসেলফ"।
বসকে হাতে পায়ে ধরে বললাম প্লিজ আর "গো মাই সেলফ" বইলেন না আপনি "ইয়া আলি"-তেই থাকুন।

কোন মন্তব্য নেই