কয়েনটির অগ্নিপরীক্ষা
কয়েনের অগ্নিপরীক্ষা
এক চিমটি আগুনের ফুলকি উড়ল যখন ছোট একটা পাত্রের ভেতর পাঁচ টাকার কয়েনটা ফেললাম।
এর কারন হল, কয়েকদিন ধরে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, কিছুই যেন ঠিকমত মনে থাকছে না এবং তারই খেসারত স্বরূপ আজকেই জীবনে প্রথম কোন ট্রেন মিস করলাম। সকাল ০৬:৫০মিনিটে রাজশাহী থেকে ঠিকই খুলনার উদ্দ্যেশে ছেড়ে গেছে, কেবল আমিই বোকার মতন ০৬:৫৬মিনিটে ষ্টেশনে পৌঁছেছি ।
সকালটা যেহেতু ভুল দিয়ে শুরু তাই সারাটা দিনই প্রায় ভুল করতে করতে যাচ্ছি।
ট্রেইনের ভেতর ঘটিগরমওয়ালা লোকটা সান্তা ক্লোজের বড় লাল টুপিটা পরেছে আর মুখে কালো দাড়ি। একরকম পছন্দ হয়ে যাওয়ায় লোকটাকে ডেকেছিলাম।
ঘটিগরম! ঘটিগরম! ঘটিগরম করে ডেকে ডেকে ট্রেনের বগিটা প্রায় গরম করে ফেলছিল। তো আমি দাড়াতে বললাম, আর সামনে এসে দাঁড়িয়ে বড় ঝুড়ির ভেতর থেকে কয়লা রাখা গরম ঘটিটা বের করে ঝুলিয়ে রাখলেন আর আমি পাঁচ টাকার কয়েনটা উনাকে দেখিয়ে উতপ্ত ঘটির ভেতর ফেললাম। বললাম “পাঁচ টাকার ঘটিগরম দেন !” উনি আমার দিকে একভাবে তাকিয়ে থাকলেন। উনার দৃষ্টি আস্তে আস্তে গরম হতে লাগল আর অমনি কয়েক সেকেন্ড আগের দেখা আগুনের ফুলকি আমার স্বল্প মেগার ব্রেইনে হিট করল।
ওওওওও
সরি সরি সরি সরি…
টাকার পাত্র ভেবে গরম ঘটির ভেতর শেষ পর্যন্ত পাঁচ টাকার কয়েনটির অগ্নিপরীক্ষা অনুষ্ঠিত হল।


কোন মন্তব্য নেই